শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বালিয়াকান্দিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করলো এলাকাবাসী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / 345

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা-সারুটিয়া সড়কে প্রায় ২ কিলোমিটার সড়কে এইচবিবি দ্বারা উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

ওই এলাকার বাসিন্ধা আব্দুর রশিদ, শাহজাহান, আরিফ, রিপন, মিতুল বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা-সারুটিয়া সড়কে প্রায় ২ কিলোমিটার সড়কে এইচবিবি দ্বারা উন্নয়ন কাজ ২ মাস আগে কাজ শুরু করে। কাজের শুরু থেকেই তদারকি কর্তৃপক্ষকে দেখা যায়নি সড়কে। ঠিকাদার অমিত প্রামানিক সড়ক খননের পর ভরাট বালু দিয়ে কাজ করে। ওই বালুতে কোন প্রকার পানি বা রোলিং ছাড়াই ইট বসানো হয়। ইট বসানোর পর কোন বালু দেওয়া হয়নি। সুযোগ বুঝে ভরাট বালু ইটের উপর দিয়েই নির্মাণকৃত অংশ শেষ করে। বৃহস্পতিবারও একই ভাবে কাজ শুরু করলে আমরা এলাকার লোকজন তা বন্ধ করে দেই। নিয়ম অনুযায়ী কাজ করার জন্য।

ঠিকাদারের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়ম মাফিকই কাজ চলছে। যে টুকু পানি দেওয়া হয়নি, তবে এখনকার কাজে পানি দিয়েই শুরু করবো।

এলজিইডির দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, অনিয়ম করার কোন সুযোগ নেই।

উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা বলেন, আমি বাইরে রয়েছি। বিষয়টি দেখবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করলো এলাকাবাসী

প্রকাশের সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১