Dhaka ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ বয়কটের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ডিলার আবু তালেবের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. রিপন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যক্ষ তদারকিতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সহজে ও সঠিক মাপে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কার্ডধারী সুবিধাভোগীরা। তারা জানান, কোনো ভোগান্তি বা দীর্ঘ অপেক্ষা ছাড়াই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পেরেছেন। বাজারে চালের দাম তুলনামূলক বেশি থাকায় সরকারি কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।

সংশ্লিষ্ট ডিলার সূত্রে জানা গেছে, বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার এই ডিলারের অধীনে মোট ৫১২ জন সুবিধাভোগী রয়েছেন। পর্যায়ক্রমে সব কার্ডধারীর মধ্যে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি

প্রকাশের সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬