Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / 729

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার চরমৃগী  গ্রামে বুধবার সকালে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আট জন আহত হয়েছে। আহতরা হলেন আব্দুল জব্বার, ইয়াকুব আলী, সফিকুল ইসলাম, ফটিক শেখ, মর্জিনা বেগম, ইমামুল ইসলাম, আবু বক্কার ও আরিফ। এরা সবাই একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, চরমৃগী গ্রামের আব্দুল জব্বারের সাথে প্রতিবেশি আব্দুল কাদেরের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বুধবার সকালে আব্দুল কাদের বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে জব্বার বাধা দেন। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এব্যাপারে মামলা দিতে চাইলে তা গ্রহণ করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

প্রকাশের সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১