Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী ‌‘সবাই মারা গেছে, পরিবারের একজকেও বাঁচিয়ে রাখি নাই’

রাজবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / 368

জনতার আদালত অনলাইন॥  রাজবাড়ীতে ট্রেন ও মাটিবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন এক পথচারী।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে ট্রাকচালক পলাশ শেখ (৩০) ও একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের দুলালের ছেলে ট্রাকের হেলপার মিলন (৪০)।

আহত ব্যক্তির নাম বাবলু মোল্লা (৫৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আনছের মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রেল রুটে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বিকেল সোয়া ৩টার দিকে বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে রেল লাইন পার হচ্ছিলো ইটভাটার মাটিবাহী ড্রাম ট্রাকটি। এ সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি ট্রেনটি ওই স্থানে এলে রেল লাইনের মাঝখানে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিটকে এসে রেল লাইনের পাশের রাস্তা দিয়ে হেটে যাওয়া পথচারী বাবলু মোল্লার উপর এসে পড়ে। স্থানীয়রা ট্রাকের চালক পলাশ, হেলপার মিলন ও পথচারী বাবলু মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর পলাশ ও মিলন মারা যান। বাবলু মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম  জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জন ও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ বাদী হয়ে ট্রাকের মালিক ও ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১

প্রকাশের সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১