Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও চিকিৎসাকেন্দ্র ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লীতে মারামারি ঘটনায় গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 439

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মধ্যরাতে মারামারির ঘটনায় শনিবার ভোর রাতে রবিন হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া নুর আলমের ছেলে।

থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মী জোসনা বেগমের বাড়িতে গিয়ে তার নাতনী রানু (১২) এবং তাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় জোসনা বেগম বাদি হয়ে ওই দিনই রবিন হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত রবিন হোসেন প্রজন্ম কণ্ঠ নামে একটি পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। যৌনকর্মী জোসনা বেগমের দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে শনিবার ভোর রাতে দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাস্টারের পাড়া এলাকা থেকে রবিন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে মারামারি ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০