Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 798

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে স্ত্রী আসমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রাকিবুল হাসানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল হাসান কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মজিদ শেখের ছেলে। নিহত আসমা খাতুন একই উপজেলার বিলমানুষমাড়ী গ্রামের আজাহার আলী মন্ডলের মেয়ে। আসমা ছিলেন রাকিবুলের দ্বিতীয় স্ত্রী।
মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর তারিখে গোয়ালপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে আসমা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। প্রথমে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। পরে ময়নাতদন্তে রিপোর্টে জানা যায়; আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর চার মাস পরে ২০১৫ সালের ১৬ ফেব্র“য়ারি তারিখে নিহতের বাবা আজাহার মন্ডল বাদী হয়ে রাকিবুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালতের বিচারক রাকিবুলকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। মামলার অপর আসামি রাকিবুলের প্রথম স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯