Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজবাড়ীÑ২ আসনের এমপিকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • / 691

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীÑ২ (পাংশাÑবালিয়াকান্দিÑকালুখালী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ১৯ মার্চ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্যাডে উপ সচিব মো. আতিয়ার স্বাক্ষরিত পত্রে তাকে এ নির্দেশনা দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ২১০ রাজবাড়ী এর আওতাধীন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।
২০১৬ এর ২২ বিধিমালা উল্লেখ করে পত্রে আরও বলা হয়েছে, যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে ২১০ রাজবাড়ীÑ২ এর আওতাধীন নির্বাচনী এলাকা (পাংশা উপজেলা) ২০ মার্চ তারিখের মধ্যে ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।
পত্রের অনুলিপি জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পাংশা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ১৩ জনকে পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। নির্বাচন অফিসের মাধ্যমে সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানোর কথা রয়েছে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, পত্রের অনুলিপি আমাদের কাছে এসেছে। আমরা উপজেলা নির্বাচন অফিসে পাঠিয়েছি। সেখান থেকে সংসদ সদস্যের হাতে পৌছাবে।
এব্যাপারে কথা বলার জন্য রাজবাড়ীÑ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীÑ২ আসনের এমপিকে নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ

প্রকাশের সময় : ০৯:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯