Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 486

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শিশুদের জন্য জাতীয় বজেটে বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন । বুধবার সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বাজেট বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিশুদের প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের কল্যানে সরকার নানবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। চলতি অর্থবছরেও শিশুদের কল্যাণে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এসময় তিনি মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সে বিষয়ে মন্ত্রণালয়গুলোর মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। সরকার অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করবে কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে  মানুষকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
এসময় তিনি অভিভাবক ছেড়ে যে সকল শিশুরা অন্যত্র কাজের সাথে সম্পৃক্ত বা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের নাম ঠিকানা স্থানীয় ইউনিয়ন পরিষদে নিবন্ধনের উপর গুরুত্বারোপ করেন।
ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য  ডা. এনামুর রহমান , আবুল কালাম আজাদ, শামসুল আলম দুদু,মনরঞ্জনশীল গোপাল, কাজী রোজী, উম্মে রাজিয়া কাজল, জেবুন্নেসা আফরোজ,উম্মে কুলসুম স্মৃতি, লুৎফা তাহের, হোসনে আরা লুৎফা ডালিয়া,কামরুন্নাহার চৌধুরী, এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭