Dhaka ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত : ইসরায়েল পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬ ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাইচ মিলসহ পুড়ল ৭ ব্যবসাপ্রতিষ্ঠান

নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 4

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নওগাঁর মান্দা উপজেলার সতিহাট ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মান্দা উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার সচিন্দ্রনাথের ছেলে জিতেন্দ্র নাথ (৪০) এবং তার স্ত্রী পলি রানী ঋষি (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত ১৬ জুলাই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা থানার সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানি দোকান পরিচালনার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছেন। পরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্র নাথের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষিকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জিতেন্দ্র নাথ প্রতি সপ্তাহে সীমান্তবর্তী এলাকা থেকে দুই থেকে তিন কেজি গাঁজা ১৫ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে কিনে আনতেন। পরে সেগুলো ১৮ থেকে ২৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করতেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬