গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
পাংশা প্রতিনিধি
- প্রকাশের সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 5
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, নগদ অর্থ ও জিআর ক্যাশ সহায়তা বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।
বিতরণ কার্যক্রমে ৬১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা এবং আরও ৫৬টি পরিবারকে শুধু নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, যেসব পরিবার এবার ঢেউটিন সহায়তা পায়নি, তাদের জন্য পরবর্তীতে ঢেউটিন বরাদ্দ দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
Tag :
























