Dhaka ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

নওগাঁ শহরে রিকশাশ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ঐক্য জোট। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে আটটি রিকশাশ্রমিক সংগঠনের সমন্বয়ে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিক ঐক্য জোটের সভাপতি শ্রমিক নেতা মো. এহসান আলীর সভাপতিত্বে কর্মসূচিতে জোটের বিভিন্ন সংগঠনের কয়েক হাজার শ্রমিক ও নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান বক্তা ছিলেন প্রবীণ শ্রমিক নেতা ও ঐক্য জোটের প্রধান উপদেষ্টা মো. আবদুল মতিন। আরও বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, ৩৮৮ সংগঠনের সাধারণ সম্পাদক সমশের আলী, ৩৯৯ সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ৫৬৯ সংগঠনের সাধারণ সম্পাদক খোকন মৃধা ও সাবেক সাধারণ সম্পাদক ইনছের আলী।

বক্তারা অভিযোগ করেন, সরকারি অনুমোদিত আটটি শ্রমিক সংগঠন থাকার পরও নতুন একটি শ্রমিক সংগঠনের নামে গত এক মাস ধরে নওগাঁ শহরের রিকশাশ্রমিকদের কাছ থেকে রশিদের মাধ্যমে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এ চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, গত এক মাসে প্রায় ১০ লাখ টাকা আদায় করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, শ্রমিকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে এবং এক মাসের মধ্যে ৫ হাজার টাকা পরিশোধ না করলে নওগাঁ শহরে রিকশা চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।

মুক্তির মোড় সরকারি রেজিস্ট্রেশন নম্বর ৩৯৯ সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। এর প্রতিকার না হলে নওগাঁর ১১ উপজেলা ও কেন্দ্রীয় ফেডারেশনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।’

তিনি বলেন, রিকশা চালিয়ে যে আয় হয়, তার বড় অংশ মালিককে দিতে হয়। বাকি টাকা দিয়ে পরিবারের খরচ চালানো কঠিন। এর মধ্যে বিদ্যুৎ বিল ও রিকশার ব্যাটারি চার্জের খরচ বেড়েছে। এ অবস্থায় অবৈধ চাঁদার বোঝা শ্রমিকদের জন্য আরও সংকট তৈরি করেছে।

বক্তারা অবৈধ চাঁদা আদায় বন্ধ করে রিকশাশ্রমিকদের পরিবারকে হয়রানি ও আর্থিক চাপ থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬