Dhaka ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

রাজবাড়ীর পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, উপজেলা জামায়াতের আমির সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে. আজাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্য।

সভায় গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে এলাকায় আগে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় পৌর বাজারের অবৈধ ফুটপাত উচ্ছেদ, অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে অতিরিক্ত একটি জনসচেতনতামূলক ক্লাস বাধ্যতামূলক করার সিদ্ধান্তও নেওয়া হয়। এছাড়া পাংশা পৌর শহরে অবস্থিত গুল কারখানার বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে পুনরায় চিঠি দিয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইউএনও মো. রিফাতুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশের সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬