Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত ৫১৪ টাকার বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না : চিফ প্রসিকিউটর বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ফরিদপুরের মধুখালীতে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুরগামী সড়কের পাশে ধানের জমির কাছে তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।

পরে মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান ও এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলো খুলে অজ্ঞাত ওই পুরুষের মরদেহের ছয়টি অংশ দেখতে পায় পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেখানে ফেলে রাখা হতে পারে। মরদেহে পচন ধরেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মধুখালী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬