বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি

মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 67

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ বা মক্কা প্রতিরক্ষা জোটে ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করার সুযোগ থাকবে। তবে নতুন কোনো দেশকে সরাসরি সদস্য করা হবে না। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত, নিয়ম ও মানদণ্ড পূরণ করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা চুক্তির আওতায় গঠিত স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির প্রথম বৈঠকের পর এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, জোট অন্য যে কোনো দেশের অংশীদারত্ব ও অংশগ্রহণের জন্য উন্মুক্ত। তবে সম্ভাব্য সদস্যদের জন্য কিছু শর্ত, নিয়ম ও মানদণ্ড থাকবে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তাৎক্ষণিক কোনো দেশের নাম ঘোষণা করা হয়নি। বরং ফিদানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আগে তিন দেশের জোটকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কোনো মিত্র দেশ জোটে যোগ দিতে চাইলে তার আগে জোটটির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মতো কাঠামো তৈরি করতে হবে। তবে ভবিষ্যতে জোটটি সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইস্তাম্বুলের বৈঠকেই জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’।

জোটের কাজ পরিচালনার জন্য সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম তিন বছরের জন্য এই সচিবালয়ের মহাসচিব হবেন পাকিস্তানের একজন প্রতিনিধি।

বৈঠকে তিন দেশ যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং যৌথ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের বিষয়েও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্য জোটের সঙ্গে সম্পর্কও থাকবে

মক্কা ডিফেন্স অ্যালায়েন্সে নতুন দেশ যুক্ত হলেও সংশ্লিষ্ট দেশগুলোর অন্য আন্তর্জাতিক চুক্তি বা জোটের প্রতি দায়িত্ব বাতিল হবে না।

হাকান ফিদান স্পষ্ট করেছেন, নতুন জোটে অংশগ্রহণের কারণে সদস্য দেশগুলোর বিদ্যমান অন্য চুক্তি বা জোটের দায়িত্ব শেষ হবে না।

এ ছাড়া ফিদান বলেছেন, মক্কা ডিফেন্স অ্যালায়েন্স কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়।

অন্য দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে জোটটি কাজ করবে।

সূত্র: ডন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত

প্রকাশের সময় : ১২:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬