Dhaka ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট

কলকাতার শিয়ালদহ স্টেশনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 18

কলকাতায় নিউমার্কেটের পর এবার শিয়ালদহ স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (৩১ আগষ্ট) সকালে স্টেশন চত্বরের ফুড প্লাজায় হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহেতর খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ফলে স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা ফুড প্লাজায় হঠাৎ করে কালো ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। এর পরপরই ফুড প্লাজায় কর্মরত কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সেই কালো ধোয়া ভয়াবহ আগুনের রূপ নেয়।

ফুড প্লাজার পাশে একাধিক খাবারের দোকান থাকায় সেগুলোত থাকা দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা সঙ্গে সঙ্গে শিয়ালদহ স্টেশনের জিআরপিকে খবর দেন। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় স্থানীয় দমকল বাহিনীকে। এরপর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে।

এর আগে গত বুধবার (১৯ আগষ্ট) কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ আবাসিক হোটেল বিধ্বংসী আগুন লাগে।সেই আগুনে ঘুমন্ত অবস্থায় ৯ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি পর্যটক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলকাতার শিয়ালদহ স্টেশনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

প্রকাশের সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬