Dhaka ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 15

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

প্রকাশের সময় : ১০:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬