Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 34

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রীশ্রী গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ নিত্যানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে এ স্কুলের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।

সমাজসেবক কেশব চন্দ্র মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বৈদিক বিদ্যালয়ের পরিচালক ও ধর্ম প্রচারক সুব্রত বৈরাগী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য টুটুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কিরণ চন্দ্র মল্লিক ও সমাজসেবক হালদার বাড়ৈ।

আবুল বাশার হাওলাদার বলেন, ‘সামাজিক অবক্ষয়ের হাত থেকে শিশুদের রক্ষায় ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। সেই চিন্তা থেকেই এই গীতা স্কুল স্থাপন করা হয়েছে। আমরা দলীয়ভাবে সব ধর্মের মানুষের পাশে থেকে দেশকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় কাজ করে যাব।’

আলোচনা সভা শেষে ১১২ জন শিক্ষার্থীর মধ্যে ১১২টি গীতা, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬