Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 5

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা, ‘নজরুল পদক ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে আলাদা সহযোগিতা পাচ্ছে। প্রতিষ্ঠার ২০ বছরে দেশের প্রায় ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি করেছে।

নজরুল গবেষণা কেন্দ্রের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নজরুল গবেষণা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো নজরুলকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং বিশ্বের বিভিন্ন নজরুল গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। স্বনামধন্য নজরুল গবেষকদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে গবেষণার উপকরণ ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

উপাচার্য আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র শুধু এ বিশ্ববিদ্যালয়ের নয়, এটি সারা বাংলাদেশের নজরুল গবেষণা কেন্দ্রগুলোর প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের ‘নজরুল পদক ২০২৬’ দেওয়া হয়েছে গবেষণা ও সংগীতে অবদানের জন্য দুই গুণী ব্যক্তিকে। গবেষণায় অবদানের জন্য নজরুল-গবেষক আবদুল হাই শিকদারের হাতে পদক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অন্যদিকে, সংগীতে অবদানের জন্য নজরুল-শিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পদক ২০২৬’ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তাঁর কাছে পদক পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘গাহি সাম্যের গান’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি

প্রকাশের সময় : ১১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬