Dhaka ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 14

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোরে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে নওগাঁ সদর থানার পেছনে বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সদর থানার একটি বিশেষ টহল দল জবার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই গরুসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার বেলাল হোসেন বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬