Dhaka ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের

পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 14

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তা। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে তাদের পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন ও পুলিশ অধিদফতরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

প্রকাশের সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬