Dhaka ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের ‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 11

যশোরের বেনাপোলে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ শিবিরে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের জন্য বিনামূল্যে খাবারেরও ব্যবস্থা করা হয়।

রোববার (২৩ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব যশোরের উদ্যোগে এবং ‘দ্য ফ্রড হলোস ফাউন্ডেশন’ ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়। আয়োজনটির সার্বিক সৌজন্যে ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সদস্য, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি রোটারিয়ান এ কে এম আতিকুজ্জামান সনি।

শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, ছানি অপারেশন ও লেন্স (আইওএল) সংযোজনের জন্য রোগী বাছাই ও ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনার শিরোমণি বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন।

চিকিৎসাসেবা দলে ছিলেন দুইজন সহকারী সার্জন, একজন ক্যাম্প পরিচালক, চারজন ক্যাম্প পরিচালক সহকারী এবং দুইজন চশমা সিলেক্টর অফিসারসহ সংশ্লিষ্ট কর্মীরা।

আয়োজক রোটারিয়ান এ কে এম আতিকুজ্জামান সনি বলেন, রোটারী ক্লাবের সদস্য হিসেবে অসহায় মানুষের জন্য এ ধরনের চক্ষু শিবির আয়োজনের সুযোগ রয়েছে। এ অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চোখের ছানি বা অন্যান্য সমস্যার চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করে প্রতিবছর বেনাপোলে এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বেনাপোলে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি রোটারী হাসপাতালের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবায় রোগীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এটি কোনো দয়া বা করুণা নয়; রোটারী ইন্টারন্যাশনাল ও সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সামাজিক উদ্যোগ। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চক্ষু শিবিরে সহযোগিতার জন্য স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও বন্দর নিরাপত্তাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী

প্রকাশের সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬