কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
- প্রকাশের সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 18
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় হাসপাতাল সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন ও আফতাব হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, মোস্তাফিজুর রহমান কাজল, গোলাম মোর্তজা জিকো, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হোসাইন, কৃষকদল নেতা ফুরকান আলী ও ইয়ানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
























