Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী

নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 4

নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।

থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। এসব নথি যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা হচ্ছে কি না এবং কর্মকর্তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশীদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে পুলিশ সুপার থানার আশপাশের এলাকা ঘুরে দেখেন। তিনি থানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং এলাকার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে খোঁজ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।’

এ সময় ধামইরহাট থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৫:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬