আসেনি সরকারি বরাদ্দ, বিএনপি নেতার উদ্যোগে কালুখালীর বড়ইচারার রাস্তা সংস্কার শুরু
- প্রকাশের সময় : ১২:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 98
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামে দীর্ঘদিনের চলাচলের সমস্যা নিরসনে অবশেষে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে।
মৃগী ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক সোয়াইব হোসেন বাচ্চুর নেতৃত্বে শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে এ কাজ শুরু হয়।
শুক্রবার সকাল ১০টায় সরজমিনে গিয়ে দেখা যায়, বড়ইচারা গ্রামের কাঁচা রাস্তাটি বর্ষায় কাদা হয়ে যাওয়ায় এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। শিক্ষার্থী, রোগী ও কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে সোয়াইব হোসেন বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় ইটের রাবিশ দিয়েই রাস্তা সংস্কার কাজ শুরু হয়।
এ বিষয়ে সোয়াইব হোসেন বাচ্চু বলেন, “জনগণের কষ্ট লাঘবের জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। সরকারি বরাদ্দ না আসা পর্যন্ত আপাতত ইটের রাবিশ দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হচ্ছে। ভবিষ্যতে এখানে পাকা রাস্তার দাবিও জানাবো।”
এদিকে, রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুশি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
























