Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ভারতে টানেল বিপর্যয়ে নিহত ৭, এখনো আটকা ৩ শ্রমিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 59

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এখনো তিন শ্রমিক টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চামোলির পিপালকোটিতে টেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের একটি প্রকল্পে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বিপুল পরিমাণ পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির প্রবল স্রোতে কয়েকজন শ্রমিক টানেলের প্রবেশপথের দিকে ভেসে যান।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় টানেল ও প্রকল্প এলাকায় মোট ২৮ জন শ্রমিক কাজ করছিলেন।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন টানেলটিতে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে।

ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি আহত শ্রমিকদের হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন।

আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সরিয়ে অভিযান চালাচ্ছেন।

এদিকে, কয়েক দিন ধরে চামোলি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানি বেড়ে প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়। ফলে ওই এলাকায় কাদা ও পানির ব্যাপক স্রোত নেমে আসে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে টানেল বিপর্যয়ে নিহত ৭, এখনো আটকা ৩ শ্রমিক

প্রকাশের সময় : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬