Dhaka ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 20

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছনতা কর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন। বিগত সংসদে যে বাজেট পাস করা হয়েছে, সেই বাজেটে এই অর্থ সংকোলন করা আছে। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে কমিশন, স্থানীয় সরকার ও অর্থবিভাগ এই মন্ত্রণালয়ে বসে আমরা সিন্ধান্ত নেব কোন নির্বাচন আগে করবো।

লোডশেডিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে নবায়ন যোগ্য বিদ্যুতে যেতে হবে। সোলার প্যানেলের ওপর বেশী করে জোর দিতে হবে। তাহলেই দেখবেন আপাতত যে ক্রাইসিস গুলি আছে, সেই ক্রাইসিস আর থাববে না। আমরা যদি ব্যবসা প্রতিষ্টানে, স্কুলে, বাড়ীতে সবাই সোলার প্যানেল ব্যবহার শুরু করি তাহলে নবায়নযোগ্য বিদ্যুতের খরচ এক বছরের মধ্য উঠে আসবে।

এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপন করেন। পরে তিন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম

প্রকাশের সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬