Dhaka ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য নতুন বার্তা এডিবির চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট সারাদেশেই বৃষ্টিপাত বাড়ার আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ জাকসুর উদ্যোগে জাবির ১৩ হলের মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু জাবিতে হামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দের দাবি, পুলিশ বলছে ‘তথ্য পাইনি’ ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ

জাবিতে হামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দের দাবি, পুলিশ বলছে ‘তথ্য পাইনি’

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের সময় উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ঢাকার শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করার দাবি করেছে উপস্থিত ছাত্র-জনতা। তবে ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করার বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছে শাহবাগ থানা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের একটি কর্মসূচি থেকে রাইয়্যান ইসলাম রাতুলকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও কর্মসূচিতে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন।

রাইয়্যান ইসলাম রাতুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি তৎকালীন শেখ রাসেল হল, বর্তমানে নবাব সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-প্রচারবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চের একাধিক সদস্যের ভাষ্য, রাইয়্যান নিজের পরিচয় গোপন করে সাংবাদিক পরিচয়ে কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

পরে নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে উপস্থিত ছাত্র-জনতা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় তার ছাত্রলীগের পদ এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়টি সামনে আসে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাইয়্যান ইসলাম রাতুলকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

২০২৫ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ থেকে দুই বছরের জন্য তার বহিষ্কারাদেশ কার্যকর থাকবে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাইয়্যানের ছাত্রলীগের পরিচয় নিশ্চিত হওয়ার পর উপস্থিত ছাত্র-জনতা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে নিয়ে যান এবং সোপর্দ করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, “এ রকম কোনো আসামিকে থানায় সোপর্দ করা হয়নি। আমরা এ বিষয়ে কোনো তথ্য পাইনি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে হামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দের দাবি, পুলিশ বলছে ‘তথ্য পাইনি’

প্রকাশের সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬