Dhaka ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 7

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপর্ণা সরকার পলিসি ক্যাম্প ২০২৬-এ অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে নির্বাচিত তরুণদের সঙ্গে তিনি পাঁচ দিনব্যাপী এ আবাসিক কর্মসূচিতে অংশ নেবেন। বর্তমানে তিনি Youth for Policy-এর ময়মনসিংহ কমিটির Public Relations Officer (PRO) হিসেবে দায়িত্ব পালন করছেন।

Institute for Informed Development (IID)-এর আয়োজনে এবং Youth for Policy (YfP)-এর উদ্যোগে অনুষ্ঠিত Policy Camp 2026-এর মূল লক্ষ্য তরুণদের নেতৃত্ব, নাগরিক সম্পৃক্ততা ও নীতি-সম্পৃক্ততা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অপর্ণা সরকার অপু Youth for Policy-সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যুব নেতৃত্ব, সামাজিক উন্নয়ন ও নীতি-অ্যাডভোকেসিতে কাজ করছেন। বিশেষ করে তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, শিক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিত ও সমাধানে কাজ করা এবং শিক্ষাকে সামাজিক সম্পদ হিসেবে গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে তিনি সক্রিয় রয়েছেন।

এ উদ্যোগের অংশ হিসেবে IID-এর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে হরিজন, দলিতসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছেন তিনি।

Policy Camp 2026 পাঁচ দিনব্যাপী একটি আবাসিক কর্মসূচি। এতে নীতি প্রক্রিয়া, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ, সামাজিক ও অর্থনৈতিক বিষয় এবং বাস্তব সমস্যা বিশ্লেষণ সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। ইন্টারঅ্যাকটিভ সেশন, দলীয় কাজ, আলোচনা এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নীতি বিষয়ে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।

অংশগ্রহণকারীদের ১৫ আগস্ট ক্যাম্পে চেক-ইন করতে হবে। মূল কার্যক্রম চলবে ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত। এরপর ২১ আগস্ট চেক-আউটের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

পলিসি ক্যাম্প ২০২৬-এ নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে অপর্ণা সরকার অপু বলেন, “জননীতি সম্পর্কে গভীরভাবে শেখা এবং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী তরুণদের সঙ্গে একসঙ্গে কাজ করার এই সুযোগ আমার জন্য অত্যন্ত মূল্যবান। আমি এই সুযোগ পেয়ে গর্বিত। আমি বিশ্বাস করি, নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণই একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে পারে। এই ক্যাম্প থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমি তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক উদ্যোগে কাজে লাগাতে চাই।”

আয়োজকদের মতে, Policy Camp 2026-এ অংশগ্রহণ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, সমস্যা সমাধান, দলগত কাজ এবং নাগরিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এ কর্মসূচি সহায়ক হবে।

এদিকে অপর্ণা সরকারের একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনা করে তাকে প্রয়োজনীয় একাডেমিক সহযোগিতা ও অনুমতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে Youth for Policy।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার

প্রকাশের সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬