দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ
- প্রকাশের সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 6
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তিনি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হয়েছে।




















