Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত তরুণী উদ্ধার, অপহরণকারী আটক ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩ হাতির আবাসস্থল রক্ষা হলে মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হবে : পরিবেশমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড জাবির পদোন্নতি রেজুলেশনে ‘অসংগতি’, প্রভাব-চাপের অভিযোগ তদন্তের দাবি ছাত্রশক্তির সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 6

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, বরিশালে বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে, এ যাবৎ মোট ১৯ হাজার ৮৯৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

প্রকাশের সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬