Dhaka ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 86

নওগাঁ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. নুপুর আক্তার (২০) নামে এক নারীকে আটক করা হয়।

আটক নুপুর আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬