বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি

আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 112

ভারতে হাইকোর্টের প্রধান বিচারপতি ওপর কালো জাদু করার অভিযোগে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। আত্মীয়ের জামিন করানোর চেষ্টা করতেই এই কালো জাদু করা হয় বলে জানা গেছে।

ভারতের ছত্তিশগড় পুলিশ সুপার জানান, শুক্রবার (৭ আগস্ট) ও শনিবারের মধ্যবর্তী রাতে সিপাত থানা সীমানার দেবরি গ্রামের একটি শ্মশানে এই ঘটনা ঘটে। গভীর রাতে চার ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখে স্থানীয় গ্রামবাসীরা তাদের ঘেরাও করলে তিনজন পালিয়ে গেলেও হৃষীকেশ কুমার নামের একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে একটি মাছ, লেবু, সিঁদুর এবং প্রধান বিচারপতি রমেশ সিনহাসহ আরও দুই ব্যক্তির ছবি ও আচারের নানা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অন্য দুটি ছবির একটি ছিল ছুরিকাঘাতের মামলায় গ্রেপ্তার প্রিয়াংশু বোলের এবং অন্যটি ভুক্তভোগীর।

জিজ্ঞাসাবাদে হৃষীকেশ জানান, ছুরিকাঘাতের এক মামলায় তার আত্মীয় প্রিয়াংশু বোলে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তান্ত্রিক আচারের মাধ্যমে জামিন পাওয়ার ভিডিও দেখে তিনি ও তার তিন বন্ধু শ্মশানে এই তান্ত্রিক ক্রিয়া করতে এসেছিলেন।

ঘটনাটির অধিকতর তদন্ত চলছে জানিয়ে পুলিশ সুপার রজনেশ সিং সতর্ক করে বলেন, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ‘কোনো আচারের মাধ্যমে জামিন মেলানো সম্ভব নয়, বরং অপরাধীদের নিজেদের সংশোধন করা উচিত।’

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১

প্রকাশের সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬