Dhaka ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে : রিজভী ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 7

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সংক্রান্ত একটি বিল শুক্রবার (৭ আগস্ট) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে।

‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহাম। বিলে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ও জ্বালানি পণ্য কিনে দেশটিকে যুদ্ধের অর্থ জোগান দিচ্ছে, তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার বিলটি ভোটে তোলা হলে ১০০ সদস্যের সিনেটে ৮৬ জন এর পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। তিনজন ভোটদানে বিরত থাকেন।

সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আগামী ৩১ আগস্ট প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর বিলটি সেখানে ভোটের জন্য তোলা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলটি আইনে পরিণত হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও শুল্কের ঝুঁকিতে পড়বে। এসব দেশ জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালেও সেই নির্ভরতা অব্যাহত রেখেছে।

বিলে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের বড় ক্রেতাদের ওপর শুল্ক আরোপের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাবও রয়েছে।

সিনেটে বিলটি পাসের পর ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, লিন্ডসে গ্রাহাম বেঁচে থাকলে এই বিল পাসে নিশ্চিতভাবেই গর্ববোধ করতেন। রাশিয়ার আগ্রাসনে যারা সহযোগিতা করছে, তাদের জন্য এই বিল বড় ধরনের আঘাত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

প্রকাশের সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬