মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু : মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 118

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় অননুমোদিত ও বিপজ্জনক প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৫ (কক্সবাজার) এবং র‍্যাব-৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সৈকতে মো. ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায়। চরম নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সাগরে পড়ে যান।

ঘটনাস্থলে জরুরি ও তাৎক্ষণিক কোনো উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হলে র‍্যাব অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু : মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬