সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী

একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 5
একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ
📌 এক নজরে মূল তথ্য:

  • শুরুটা করে দিলেন মার্কো ইয়ানসেন, মাঝে এসে গতির তোড়ে স্টাম্প উড়ালেন আনরিখ নরকিয়া।
  • সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৩৩.৩ ওভার টিকতে পেরেছে সফরকারীরা।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — শুরুটা করে দিলেন মার্কো ইয়ানসেন, মাঝে এসে গতির তোড়ে স্টাম্প উড়ালেন আনরিখ নরকিয়া। বাংলাদেশের উইকেট পতনে শামিল হলেন ভিয়ান মুল্ডার আর সাইমন হার্মারও। আর শেষটা মুড়ে নাজমুল হোসেন শান্তর দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন কাগিসো রাবাদা।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৩৩.৩ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। গুটিয়ে গেছে স্রেফ ৯১ রানে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে কোনো দলের এটাই সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৬ সালে এই মাঠে ইংল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পতন শুরু। ইয়ানসেনের বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন তানজিদ হাসান তামিম। মাহফিজুল ইসলাম রবিন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি পাওয়ার পর মনে হচ্ছিলো ভালো কিছু করতে পারেন। কিছু বলে পরাস্ত হলেও থিতু হয়ে পড়েছিলেন তিনি।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

তবে প্রথম বোলিং চেঞ্জেই কাবু রবিন। নরকিয়ার ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েও স্টাম্প বাঁচাতে পারেননি ডানহাতি ব্যাটার (২৩)। নরকিয়া এক বল পরই অধিনায়ক শান্তকে ছাঁটেন একইভাবে। বাঁহাতি শান্ত নরকিয়ার লাইনই বুঝতে পারেননি।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস বাজে শটে ইয়ানসেনের বলে ধরা দেন গালিতে। আগের ম্যাচের আরেক সেঞ্চুয়ারিয়ান হৃদয়ও বিদায় নেন ছটফট করে। হার্মারের অফ স্পিনে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা দেন ১৯ করা হৃদয়। এতে এক সেশনে ২৭ ওভারেই ৮৫ রানে পড়ে ৬ উইকেট।

চা-বিরতির পর ফিরেই আর সময় লাগেনি। দ্রুতই মুড়ে যায় ইনিংস। শরিফুল ইসলাম ক্ষ্যাপাটে শটে রাবাদাকে উড়াতে গিয়ে দেন ক্যাচ। জাকের আলি অনিক রাবাদার বলে হন এলবিডব্লিউ। তাসকিন আহমেদকেও স্লিপে ক্যাচ বানান এই মাঠের সর্বোচ্চ উইকেটশিকারি ডানহাতি পেসার।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬