কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

- প্রকাশের সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ লস্কর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের চাপালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ লস্কর ওই গ্রামের মৃত মহিউদ্দিন লস্করের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে থানায় সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আরিফ লস্করকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।























