হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ

- প্রকাশের সময় : ১০:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 1

- স্কোরবোর্ডে পুঁজি মোটে ৯১।
- সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ম্যাচে চরম ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তর দল।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — স্কোরবোর্ডে পুঁজি মোটে ৯১। বল হাতে তাই অভাবনীয় কিছু করলেই ম্যাচে ফেরার সুযোগ থাকবে। সেই পথে পেসাররা কিছু সুযোগ আনলেন বটে, তবে তা নেওয়া গেল না। সেঞ্চুরিয়নে চরম হতাশার দিন শেষ করল বাংলাদেশ।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ম্যাচে চরম ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে ১ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের হাতে আছে আরও ৯ উইকেট।
বল পুরনো হতে শুরু করায় দ্বিতীয় দিনে বাংলাদেশের ওপর বিশাল রানের লিডের শঙ্কা। আগের টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা মার্কাস অ্যাকারম্যান ৪৬ ও জুবাইর হামজা ৯ রানে ক্রিজে আছেন। দুজনেই পেয়েছেন জীবন।
বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য আনেন ইবাদত হোসেন। নিজের করা প্রথম ডেলিভারিতে আউট করেন এইডেন মার্করামকে (২১)।
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
অবশ্য বাংলাদেশ সাফল্য পেতে পারত তৃতীয় ওভারেই। তাসকিন আহমেদের বলে অ্যাকারম্যানের জোরালো এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি, আলোচনার পর রিভিউ নেননি শান্ত। কিন্তু রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন অ্যাকারম্যান, তখন ১ রানে ছিলেন তিনি। প্রোটিয়াদের রান ছিল ৫। জীবন পেয়ে আরও ৪১ রান যোগ করে নিয়েছেন বাঁহাতি ওপেনার।
একাদশ ওভারে সহজ সুযোগ হাতছাড়া করেন তাওহিদ হৃদয়। খালেদ আহমেদের বলে শূন্য রানে ক্যাচ দিয়েছিলেন জুবাইর হামজা।
সুপারস্পোর্ট পার্কের উইকেটে পেসারদের জন্য ছিল অনেক রসদ। তা কাজে লাগানোর চেষ্টা করেছেন খালেদ-তাসকিনরা। তবে এমন উইকেটে কীভাবে প্রথম দিকটা সামাল দিয়ে এগোতে হয়, তা ভালোই জানা আছে স্বাগতিকদের।























