রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 0

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ও কলেজের এক কর্মচারী আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা সড়ক ফাঁকা রাখার ব্যবস্থা নিচ্ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, ‘বিস্ফোরণের সময় আমি ফটকের পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন কলেজের কর্মচারী সুজন মামা ও ভেতর থেকে আরও একজন এসে ফটকের সামনে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম কোনো গাড়ির চাকা ফেটেছে। কিন্তু পরক্ষণেই দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেখি আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান, বিস্ফোরণের সময় বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ মোতায়েন ছিল। ককটেলগুলো ওই দিক থেকে ছোড়া হয়েছে, নাকি কলেজের ভেতর বা ছাদ থেকে ফেলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘ঘটনাটির বিস্তারিত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত

প্রকাশের সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬