Dhaka ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত ১১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 53

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে সৌদি নাগরিকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিদেশি নাগরিক ও চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নাজরান প্রদেশে হুথিদের হামলায় সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, হুথি এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত হামলা শিগগিরই হতে পারে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

তবে সৌদি জোটের এসব অভিযোগের বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানে থাকা হুথি ও ইরাকি মিলিশিয়ারা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে। সৌদি, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের তথ্য পেয়েছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে হুথিরা। গোষ্ঠীটি জানায়, চলমান আঞ্চলিক সংঘাতের অংশ হিসেবে তারা সৌদি আরবের সামরিক স্থাপনা, অবকাঠামো ও নৌ চলাচল-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদরামৌত প্রদেশে সৌদি সামরিক উপস্থিতি রয়েছে বলে দাবি করা এলাকায় হামলা চালায় হুথিরা। এতে ৩০ জনের বেশি ইয়েমেনি সরকারি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত ১১

প্রকাশের সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬