Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 70

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী হাজারো যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। একই সঙ্গে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

কুড়িল থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত যানজটের কারণে অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

ভুক্তভোগী এক যাত্রী বলেন, বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না বলেও তারা মনে করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী

প্রকাশের সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬