Dhaka ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 61

রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাত থেকে রোববার (২৬ জুলাই) ভোরের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দারুস সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স থেকে ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের পাশাপাশি আরও কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশের ভাষ্য, মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী রাতে দায়িত্বে ছিলেন। তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করার অভিযোগ পাওয়া গেছে। এরপর দুর্বৃত্তরা দুটি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে যায়।

আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি সোনা নিয়ে উধাও পাঁচ নিরাপত্তাকর্মী

প্রকাশের সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬