Dhaka ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 76

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশ করে দেয়ালে ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। ধাক্কায় গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

প্রকাশের সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬