Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 19

রাজবাড়ীর কালুখালী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জুয়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর এবং কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক নির্মূলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জুয়া বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও আইনি পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬