Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 76

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই খাসি ছাগল উদ্ধার এবং পেশাদার ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) তার প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের খাসি ছাগল বাড়ির সামনে পাকা সড়কের পাশে বেঁধে রাখেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি পুরাতন ভ্যানগাড়িতে এসে দুর্বৃত্তরা ছাগলটি চুরি করে দ্রুত পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী তিন রাস্তার মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে ছাগলসহ সন্দেহভাজনদের দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই মো. নুহনবী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন এবং চোরাই খাসি ছাগলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— আজিজুল ইসলাম (২৬), এরশাদ সরদারের ছেলে, রাজিব হোসেন (২৩), আমিনুর রহমানের ছেলে এবং নাহিদ ইসলাম (১৯), শফিকুল ইসলামের ছেলে। তাদের সবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গরু-ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬