Dhaka ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 31

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে মারধরের ঘটনায় নিহত ছাত্রশিবিরের সাবেক কর্মী ‘কামরুল ইসলামের’ স্মরণে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল প্রাঙ্গণে এই স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে প্রয়াত কামরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রশিবির সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় মওলানা ভাসানী হলের চারপাশের বিভিন্ন ফাঁকা স্থানে কদবেল, সফেদা, আমড়া, আতা, লটকন, জলপাই, দেশি বেল, হরবড়ইসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “ইসলামে বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করা হয়। একটি গাছ থেকে মানুষ কিংবা যেকোনো প্রাণী উপকৃত হলে তার সওয়াব রোপণকারীর আমলনামায় যুক্ত হতে থাকে। সেই ধর্মীয় বিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় আমাদের একমাত্র শহীদ কামরুল ইসলাম ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক কল্যাণে আমাদের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ছাড়াও রোপণ করা চারাগুলো বড় হয়ে ভবিষ্যতে ক্যাম্পাস পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। কর্মসূচিতে জাবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ১৬ আগস্ট পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে অবস্থান নেন কামরুল ইসলাম। তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হন। সংগঠনটি কামরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তাদের একমাত্র ‘শহীদ’ হিসেবে গণ্য করে এবং প্রতি বছর তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬