Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 15

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির পিতার একটি মুদি দোকান রয়েছে। তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় পিতা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক নাইম পালিয়ে যায়। পরে তার দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। ধর্ষক নাইমকে আটক করে থানায় আনা হয়। শিশুটি ভয়েতে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নাম্বার ৩১, তারিখ ২৩ জুলাই)। আটক আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

প্রকাশের সময় : ১০:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬