Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 18

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; এসব কর্মসূচির বাস্তব সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে। সরকারি কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের নীতির আলোকে কর্মসূচি প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও তদারকি করাই প্রশাসনের মূল দায়িত্ব। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার ও নীতিমালা বিধি অনুযায়ী বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের সময় : ০৫:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬