Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাজধানীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নগরবাসী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 103

টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকাল ৯টার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়। অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান। একই সঙ্গে অফিসগামী যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা যায়।

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

টানা বৃষ্টি ও যানজটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দিনমজুর, রিকশাচালক এবং অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নগরবাসী

প্রকাশের সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬