Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 85

রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ করেছে ডিএমপির লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল হলুদ গুঁড়া প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া জব্দ করা হয়।

অভিযানে ভেজাল মসলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দ করা ভেজাল হলুদ গুঁড়া ধ্বংস করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬