Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

বিএনপি দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে : ড. মঈন খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 121

বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ড. মঈন খান বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের মূল কাজও শুরু করেছিলেন তিনি। আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শকে সত্যিকার অর্থে হৃদয়ে গ্রহণ করা যায়।

বাজেট প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে : ড. মঈন খান

প্রকাশের সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬